ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে নেই কোন মসজিদ, সহযোগিতা চান বাসিন্দারা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে একটি মসজিদ নির্মাণে সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্য প্রায় দুই কিলোমিটার দূরে যেতে হয়। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিকটবর্তী মসজিদ না থাকায় সেখানে আজানের আওয়াজও শোনা যায় না বলে জানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের জন্য দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করা কষ্টকর। এ কারণে প্রকল্প এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের উদ্যোগে এরই মধ্যে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ও নির্মাণসামগ্রী সংগ্রহ করতে না পারায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেছেন ঝিমংখালী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল। তাঁরা স্থানীয়দের এ উদ্যোগে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে রয়েছেন শামসুল আলম, ওয়াজেদ, নুর আলী, জমিল, আবদুল আজিজ, ইদ্রিস, ফরিদ আলম, ইউনুস, আবদুল হাকিম ও শামসু।

উদ্যোক্তারা জানান, মসজিদটি নির্মিত হলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নামাজ আদায়ের সুবিধা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।

মসজিদ নির্মাণে অর্থ ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।