ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রংধনু একাদশের জয়

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

‘মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে সুদক্ষিরা দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিণপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে রংধনু ফুটবল একাদশ টাইব্রেকারে ইয়াং স্টার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি ড্র হয়। পরে টাইব্রেকারে রংধনু ফুটবল একাদশ ৬-৫ গোলে ইয়াং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রাফেজ আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামির্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছানোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন জামির্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাজী মনির হোসেন, আব্দুল বাতেন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, রায়হান রহমান, রিয়াদুল ইসলাম সজিব, আরিফুল ইসলাম ও রিফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা জানান, যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা, মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় খেলাধুলার অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।