ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি :

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে তারুণ্য একাডেমি, ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু।

অনুষ্ঠানে নাচ, গান, ছড়া, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়া এবং তাদের সাংস্কৃতিক বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।