আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নুর জাহান বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় আদমদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে এবং মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খানে আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুসাইদা নাছরিন, মোফাজ্জল হোসেন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষিকার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষিকা মোছা. নুর জাহান বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

