ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হরিণাকুণ্ডুতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের উদ্বোধন

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘ক্যাশলেস হরিণাকুণ্ডু, ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এনআরবিসি ব্যাংকের (NRBC Bank) তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) হরিণাকুণ্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বজনীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা ‘এক দেশ এক QR’ ও ‘বাংলা QR’ (BANGLA QR)-এর প্রচার এবং এর সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বজনীন বাংলা QR কোড ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা দ্রুত, সহজ ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমার পাশাপাশি ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবে।

উদ্যোগটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লিড ব্যাংক হিসেবে সমন্বয়কের দায়িত্ব পালন করছে এনআরবিসি ব্যাংক। স্থানীয় পর্যায়ে এ কার্যক্রমে সহযোগিতা করছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক জেএম মোবাশ্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার প্রতিনিধি নাফিউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল হালিম, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুর হুদা রিপন, সাহেলা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান, হরিণাকুণ্ডু ব্যবসায়ী সমিতির সভাপতি তাইজেল হোসেন, সালেহা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা হরিণাকুণ্ডুকে ক্যাশলেস লেনদেনের আওতায় এনে আধুনিক ও নিরাপদ ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বাংলা QR ব্যবহারে উৎসাহিত করেন।