ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজে ‘জ্ঞানযুদ্ধ’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কবি নজরুল সরকারি কলেজ শাখার আয়োজনে ‘জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রীতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ১ নম্বর কার্যকরী উপদেষ্টা রোমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাভানা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত রাজবংশী, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন দ্বীপ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদ হোসেন, অর্থ সম্পাদক আলিফ আক্তার, প্রচার সম্পাদক রাফসিন খান আকাশ, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য নুপুর রাণী দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ছিল তিনজন করে সদস্য। প্রতিটি দলের জন্য আলাদা প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হয়। প্রশ্নের বিষয়বস্তুর মধ্যে ছিল কবি নজরুল সরকারি কলেজ, মুন্সিগঞ্জ জেলা, সাধারণ জ্ঞান, আইকিউ এবং ক্রীড়া (ক্রিকেট ও ফুটবল)।

১৬টি দলই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে ১৬টি দল থেকে ফাইনালের জন্য ৬টি দল নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান, ফাইনাল পর্বে বিজয়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।