ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ম বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ম্রুংদ্রং পাড়ায় উৎসবমুখর পরিবেশে শিবু ধর ও সুপ্রিয় ধরের দুই আদরের ছেলে প্রিয়ন্ত কান্তি ধর ও প্রান্তিক কান্তি ধরের ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিশুদের হাসি-আনন্দ, উপহার আদান-প্রদান ও নানা আয়োজনে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই প্রিয়ন্ত ও প্রান্তিকের ১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও স্বজনেরা তাদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। পরে শিশুদের মাঝে কেক, মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়।

এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন সুব্রত দে, সুপ্রিয়া দও ও জয়ন্তী ধর। তবলায় সহযোগিতা করেন পার্থ ধর ও কিশোর নাথ। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্বজনেরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সন্তানদের এই বিশেষ দিনে বাবা-মা শিবু ধর ও সুপ্রিয় ধর আবেগাপ্লুত কণ্ঠে তাদের প্রিয় দুই ছেলের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে উপস্থিত সকলের কাছে তাদের সন্তানদের জন্য আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন, সুশৃঙ্খল ও স্মরণীয় পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।