ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালির স্তূপ, চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

মো. রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, চলাচলের সাধারণ রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্যের অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। তাঁর সঙ্গে র‍্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি দল অংশ নেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব ও রাস্তা বন্ধের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সবার চলাচলের উপযোগী রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

Share with