ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট।

রোববার (২৩ আগস্ট) নিউবেরি পার্কস্থ আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য এবং সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কমিউনিটি নেতৃবৃন্দ, দাতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ফান্ড রেইজিং অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের উন্নয়ন ও ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতার জন্য উপস্থিত দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।