ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

কমলনগরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল হুদা চৌধুরী

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!



মোঃ নুর হোসেন, কমলনগর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হাট-বাজার, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনা চলছে, আগামী দিনে কে হবেন উপজেলার অভিভাবক। এরই মধ্যে প্রচার-প্রচারণা, জনসংযোগ ও জনপ্রিয়তার দৌড়ে আলোচনার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে নুরুল হুদা চৌধুরী সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মধ্যেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

ভোটারদের ভাষ্য, সাধারণ মানুষের বিপদে-আপদে নুরুল হুদা চৌধুরী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কমলনগর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন অনেকেই।

নিজের প্রার্থিতা ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে নুরুল হুদা চৌধুরী বলেন, “আমি অবহেলিত কমলনগরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। কমলনগরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। উপজেলাবাসী যদি ভালোবাসার প্রতিদান হিসেবে আমাকে সুযোগ দেন, তাহলে তাদের আস্থা ও ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব।”

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ফলে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কার দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।