ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলামের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!



আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মরহুম আজহার খানের জ্যেষ্ঠ পুত্র রফিকুল ইসলাম খান পুঙ্খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে একনজর দেখতে নিকটাত্মীয়স্বজনসহ এলাকার শত শত মানুষ তার বাড়িতে ছুটে আসেন।

বুধবার বাদ আসর শত শত মুসল্লির উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।