ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল ও র‍্যালি

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ
Link Copied!



শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে জশনে জুলুছ, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় হাজারো আশেকে রাসুল অংশগ্রহণ করেন।

ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩ নম্বর ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর-এর ব্যানারে গতকাল ১২ রবিউল আউয়াল, বুধবার সকাল ১০টায় রূপনগর গ্রাম থেকে একটি বিশাল জশনে জুলুছ বের করা হয়। কালেমার পতাকা ও নবী করিম (সা.)-এর শানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে জোহরের নামাজ শেষে স্থানীয় ঈদগাহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মজিবুর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. শাহেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মো. মনজুর আলম, মো. ওয়াজ করনি, মো. তোফায়েল আহমেদ রাসেল, মো. রুবেল মিয়া ভূঁইয়া, মো. মনজুরুল হক, মো. মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. মজিবুর মিয়াসহ রূপনগর গ্রামবাসী এবং উদযাপন কমিটির সকলকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম।”

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।