আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও নিবাসী মরহুম আজহার খানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট সমাজসেবক মরহুম রফিকুল ইসলাম খান পুঙ্খর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বাদ জুমা মধ্য কামারগাঁও মৃধাবাড়ী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম রফিকুল ইসলাম খান পুঙ্খর নিকটাত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পরে মরহুমের নিজ বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মরহুম রফিকুল ইসলাম খান পুঙ্খ গত ২৬ আগস্ট ২০২৬ ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

