কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রবীণ সাংবাদিক জি.এম. নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব।
এক শোকবার্তায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় স্বাক্ষর করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রেদওয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, আরিজুল ইসলাম এবং সদস্য শেখ শরিফুল ইসলাম, আফজাল হোসেন, শেখ শাওন আহম্মেদ সোহাগ, তরিকুল ইসলাম লাভলু, শেখ ইকবাল আলম, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, মোখলেছুর রহমান মুকুল, লাভলু আক্তার, মো. আলাউদ্দীন, মিয়ারাজ হোসেন, জাহাঙ্গীর আলম, শামীম কওছার তুলিপ, তাজুল হাসান সাদ, শেখ আরিফুজ্জামান রাজু, আবুল হোসাইন, শেখ ফারুক হোসেনসহ অনেকে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

