ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চরাঞ্চল্যের কৃষি উৎপাদন বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো. ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরাঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি, মাছের চাষ সম্প্রসারণ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের জেলা প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সদর উপজেলা পরিষদের কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম আসজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।

সভায় ফরিদপুর জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জেলার চরাঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি ডাল, রসুন, পেঁয়াজ ও পাটবীজ উৎপাদন বৃদ্ধি এবং দেশি মাছের চাষ সম্প্রসারণে উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। চরাঞ্চলে শাকসবজি উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে ছাগল পালন এবং দেশের জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন কর্মসূচি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না; কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা জানান, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। তবে অধিক মুনাফার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষির কোনো বিকল্প নেই। কৃষকবান্ধব পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।