ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কাঠালবাড়ি গ্রামে পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও রায়হান (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ও রায়হান কাঠালবাড়ি গ্রামের মোল্লাবাড়ির মহিউদ্দিন মোল্লা ও মহাসিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সকালে পরিবারের সদস্যদের অজান্তে ইব্রাহিম ও রায়হান বাড়ির কিছুটা দূরে একটি পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় তাদের মায়েরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রাও তাদের সন্ধানে যোগ দেন।

পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে পানির নিচ থেকে উদ্ধার করেন। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম ও রায়হানকে মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। শত শত শোকাহত মানুষ শিশু দুটির মরদেহ একনজর দেখতে তাদের বাড়িতে ভিড় করেন। এ সময় পুরো বাড়িতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।