মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে স্বজনরা বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির সুবাদে স্ত্রী-সন্তানদের নিয়ে তারা ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

