ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মদনে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!



মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মদনে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের আয়োজনে শনিবার (২৯ আগস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন।

এ সময় বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান আকন্দ, সচিব প্রফেসর মো. এনামুল হক, কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. আরিফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত উল্লাহ, উপপরিচালক (অ্যাকাউন্টস অ্যান্ড অডিট) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ সায়েন্স অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মদন শাখার চেয়ারম্যান মো. মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, পিটিআই কিশোরগঞ্জের সহকারী সুপারিনটেনডেন্ট মুহাম্মদ জিয়াউল হাসান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুন সিরাজুল কাদের।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।