ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিচারকবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আলম সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই। অনেকে বলেন, বিগত সময়ে গোপালগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি পারতাম, তাহলে তাদের এনে এই আইনজীবী ভবন দেখাতাম। ভবনটি দেখলে তারা বুঝতে পারতেন, গোপালগঞ্জের তেমন উন্নয়ন হয়নি।”

আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, “আপনারা নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করবেন। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে ৫৭টি মামলা হয়েছিল। আমি জানি, এর কষ্ট কী। নিরপরাধ ব্যক্তিরা যেন সুবিচার পান, সে বিষয়টি আপনারা দেখবেন।”

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারক এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।