ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!



মো. মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা শাহজাহান কলেজে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ-২০২৬ শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃষ্ঠপোষক মো. মতিউর রহমান এবং সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম. সাজিদুল ইসলাম এবং মুখ্য আলোচক ছিলেন প্রফেসর আছাদুজ্জামান আকন্দ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সহসভাপতি আসাদুজ্জামান আজাদ, তিয়শ্রী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ন তালুকদার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।