ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে বিভাগীয় কমিশনারের পরিদর্শন, ঘুষের অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি দপ্তর পরিদর্শনে গিয়ে ঘুষ ও দুর্নীতির অভিযোগে এক ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। একই সঙ্গে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি সফরে সিংগাইরে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার। সফরের শুরুতে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর, জয়মন্টপ ইউনিয়ন পরিষদ ও জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এদিকে, উপজেলা পরিষদ হলরুমের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার। পরে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়।

এ ছাড়া জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামের এক ভিক্ষুকের পুনর্বাসন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালেক, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম সামদানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।