ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে নাতির মৃত্যুশোকে দাদিরও মৃত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!



আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগরে নাতির মৃত্যুর শোক সইতে না পেরে দাদি বেগম বিবির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরের নাতি বাঁধন ২৮ আগস্ট নানার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

নাতির মৃত্যুর খবর দাদার বাড়ি রুদ্রপাড়া গ্রামে পৌঁছালে দাদি বেগম বিবি ছুটে নাতির নানার বাড়িতে যান। সেখানে নাতির মরদেহের খাটিয়া ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়েন।

পরে বাদ মাগরিব নাতির জানাজার সময় আবারও কান্নাকাটি করতে করতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

দাদি ও নাতির পরপর এমন মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।