হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নতুন কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক ও টিম লিডার, টিম-০৪ মো. সাদেকুল ইসলাম প্রামাণিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল।
সিলেট জোনের জোনাল ম্যানেজার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র কমপ্লায়েন্স অফিসার অনুপ চন্দ্র সরকার।
নতুন শাখার উদ্বোধনের মধ্য দিয়ে ধর্মঘর ও আশপাশের এলাকার মানুষের জন্য ‘বিজ’-এর কার্যক্রম ও বিভিন্ন সেবা আরও সহজলভ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, ধর্মঘর শাখার ব্যবস্থাপক মো. লিটন মিয়া এবং ধর্মঘর-০২ শাখার ব্যবস্থাপক তাপস বৈষ্ণব।
এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

