ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুর্ভোগে শিশু শিক্ষার্থীরা

Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোররাতে ভারী মুষলধারে বৃষ্টির পর সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিশেষ করে যেসব শিশু শিক্ষার্থী ছাতা কিংবা রেইনকোট সঙ্গে আনেনি, তাদের ভোগান্তি ছিল বেশি। ছুটির পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই অনেক শিক্ষার্থীকে ভিজে বাড়ি ফিরতে হয়েছে। এতে শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা জানান, বর্তমানে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। অন্যদিকে চলছে বর্ষাকাল। এ সময়ে কখন বৃষ্টি হবে বা কখন হবে না, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসার সময় সন্তানদের সঙ্গে ছাতা অথবা পরার জন্য রেইনকোট দেওয়া উচিত। বৃষ্টি শুরু হলে কিংবা বৃষ্টির পূর্বাভাস বা লক্ষণ দেখা দিলে অভিভাবকরা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with