ঢাকাFriday , 14 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৪০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, গাঁজার গাছ ও সেবনের সরঞ্জাম উদ্ধার

Link Copied!

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. সবুজ আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাউলারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাউলারপাড়া গ্রামের পলাতক আসামি মো. সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে মো. সবুজ আকন্দকে আটক করা হয়।

এ সময় তার পরিহিত লুঙ্গির সামনের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক সবুজ আকন্দ পলাতক সাদেকুল ইসলাম ওরফে সাদেকের নাম উল্লেখ করে জানায়, সাদেক গাঁজার ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং গাঁজা সরবরাহ করে থাকে। পরে আটক সবুজের দেখানো মতে সাদেকের বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. সবুজ আকন্দের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে। অপরদিকে পলাতক সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৩ আগস্ট মামলা নম্বর-৩৭ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ১৮(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামি সাদেকুল ইসলাম ওরফে সাদেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

14 August 2026

কুমিল্লায় ছেলের হত্যা মামলা তুলে নিতে মাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with