ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের উঠান বৈঠক

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

এম. মুনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুনিবাড়ী সংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মো. বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন খোরশেদ আলম মোল্লা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল। বৈঠকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

এ সময় স্থানীয়রা রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, ড্রেনেজসহ নাগরিক নানা সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। নাসিম মন্ডল এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দেন।

নাসিম মন্ডল বলেন, “জনগণের কাছে গিয়ে তাঁদের কথা শোনা এবং সমস্যাগুলো চিহ্নিত করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর সেবা নিশ্চিত করব। শ্রীপুর পৌরসভাকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

উঠান বৈঠকে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে নাসিম মন্ডল তাঁর নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেন।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

বারহাট্টায় ক্বওমী ব্লাড ডোনার পরিষদ উদ্বোধন

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with