ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আল মদিনা একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‘সাফল্যের অভিযাত্রা’ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘ফুলের মতো ফুটব মোরা, আলোর ন্যায় ছুটব, জ্ঞানের আলো সঙ্গে নিয়ে দেশটাকে গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আল মদিনা একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ‘সাফল্যের অভিযাত্রা’ শিরোনামে শনিবার (১৫ আগস্ট) দুপুরে একাডেমি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নরসিংপুর ইউনিয়নে একমাত্র ‘এ-প্লাস’ অর্জনকারী এ প্রতিষ্ঠানের রেক্টর রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রফিজ আলী। বিশেষ অতিথি ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্যসচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে রফিজ আলী বলেন, “আল মদিনা একাডেমির গৌরবদীপ্ত পথচলায় প্রথম ব্যাচের সাফল্য আমাদের মুখ উজ্জ্বল করেছে। এ ধারা বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে আরও আন্তরিক হতে হবে।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “আল মদিনা একাডেমি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি শিক্ষা পরিবার। আলোর পথ দেখিয়ে এই প্রতিষ্ঠান এলাকায় সুনাম ছড়িয়ে দেবে।”

অনুষ্ঠানে আয়ারল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী ও একাডেমির পৃষ্ঠপোষক মো. আব্দুল হকের লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক হোসেন মিয়া। এ ছাড়া বক্তব্য দেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক আতাউর রহমান, ব্যাংকার আলাউর রহমান আলাল, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজারের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মারুফ, একাডেমিক ইনচার্জ গোলাম সামদানি সুমন ও ট্রেজারার ইয়াকুব আল হাসান।

সহকারী শিক্ষক জাকিদুল ইসলাম ও ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কিরাত পরিবেশন করেন শিক্ষার্থী আব্দুল মোহাইমিন। সংগীত পরিবেশন করেন সানজিদা রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ মাহদি। আবৃত্তি করেন মায়মুনা আক্তার। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন গিলমান আহমেদ নাবিল ও মাইশা রউফ।

অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য প্রবাসী মো. আব্দুল হক, সাবেক শিক্ষার্থী সানোয়ার হোসেন ও মাহবুবুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের একমাত্র ‘এ-প্লাস’ পাওয়া শিক্ষার্থী মাহজুবা রহমান সামিয়াকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with