ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী। বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে হঠাৎ মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এ সময় স্থানীয় লোকজন মোবাইল ফোনে মিছিলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কমিটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এ ঝটিকা মিছিল বের করেন।

জানা গেছে, কমিটি দুটি জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলামের স্বাক্ষরে অনুমোদনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে কমিটির অনুমোদন ও প্রচারের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতির আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যায়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।