ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল খালেক সেলিম

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!



মো. কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা।

নির্বাচনকে সামনে রেখে তিনি হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আব্দুল খালেক সেলিম মোল্লা জানান, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি মনপুরা উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছেন বলেও দাবি করেন তিনি।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, “আমি ১৯৮৯ সাল থেকে মনপুরা উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। পরবর্তীতে যুবদলের রাজনীতি করেছি। বর্তমানে বিএনপির মূল দলে আছি। দলের জন্য দীর্ঘদিন জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছি। আমি আশাবাদী, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমার কাছে গরিব-ধনী কোনো ভেদাভেদ নেই। সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নিজেকে সাধারণ মানুষের পাশে থাকা একজন সমাজসেবক হিসেবে উল্লেখ করে তিনি অন্যায়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার কথাও জানান।

আব্দুল খালেক সেলিম মোল্লা বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়নের বিশ্বস্ত ব্যক্তি ও প্রতিনিধি হিসেবে কাজ করছেন বলেও দাবি করেন।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মনোনয়ন পেলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে হাজিরহাট ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান।

শেষে হাজিরহাট ইউনিয়নের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান পদে আগ্রহী এই বিএনপি নেতা।