ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিকেল ৫টায় বন বিভাগের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তুহিন ও যুবদল নেতা আশরাফুল আলমের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলু, সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, বিএনপি নেতা রাফিকুল ইসলাম সেজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, যুবদল নেতা আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদল নেতা নাঈম কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।