ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা :

ভোলার মনপুরায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং মিয়া জমির শাহ বাজার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে মো. শামিম (২১)। তারা দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাধেরহাট বাজার এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

এজাহারে বলা হয়েছে, আটক মো. শুভর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো চার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় দোকানের ওজন পরিমাপক যন্ত্রে ইয়াবাগুলোর মোট ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিকে সাক্ষী করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশি জিজ্ঞাসাবাদে মো. শুভ ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে মো. শামিম তাকে ইয়াবা বিক্রিতে সহযোগিতা করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।