ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ট্রলারের বরফ বিনষ্ট

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মো.কামরুল হোসেন সুমন, মনপুরাঃ

ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞার সময়ে অসৎ উদ্দেশ্যে ২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে মা ইলিশ শিকারের জন্য অর্ধশত ট্রলারে বরফ সংরক্ষণ করে রাখে জেলেরা।এমন খবরের পরে টেকের খাল এলাকায় চারটি ফিশিং বোট দেখতে পায় কোস্টগার্ড।

পরে ফিশিং বোটের সংরক্ষণ করা বরফ গুলোকে ডিজেল ঢেলে বিনষ্ট করা হয়েছে।ধারণা করা হচ্ছে যে অন্য বাকি বোট গুলো মা ইলিশ শিকারের জন্য সাগরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন আর মৎস্য দপ্তরের বরফ সংরক্ষণ করা বোর্ড গুলোতে অভিযান চালানোর কোন প্রয়োজন নেই বলে মনে করছে সংশ্লিষ্টরা।তবে বিভিন্ন অজুহাতে সময় কাটিয়েছেন মৎস্য দপ্তর।সঠিক সময়ে তল্লাশি করা হয়নি বিভিন্ন ঘাটের বরফ মজুদকৃত বোট গুলোতে।ইতিমধ্যেই সাগরের ছেড়ে গিয়েছে বরফ মজুদকৃত সকল বোট।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, রবিবার (১৮ অগাস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরা-এর কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য বিভাগের অনুমতিক্রমে উপজেলার টেকেরঘাট এলাকায় চারটি ফিশিং বোট দেখতে পায় কোস্টগার্ড। পরে অভিযান চালানো হয় সেখানের ট্রলারে,অভিযান চালিয়ে মজুদ করা সকল বরফে ডিজেল ঢেলে ধ্বংস করে বলে জানান কোস্ট গার্ড।

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জানায়, প্রতিদিনের ন্যায় আজও অভিযানের সময় আমরা চারটি বোট দেখতে পাই।পড়ে সেগুলোতে তল্লাশি করে মজুদকৃত বরফ দেখতে পাই।পরে বরফগুলো কে আমরা বিনষ্ট করে দেই। আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।