ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, উখিয়ার ক্যাম্প-১৬ এলাকা থেকে অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে একই বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়া থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৫। এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বাহিনীর সিপিসি-২ (হোয়াইক্যং)-এর একটি দল।

এ সময় সাইমুল ইসলাম সিফাত (১২) নামের ওই মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ও ফরিদ আলম (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার এবং ফরিদ আলম একই উপজেলার পানখালী এলাকার বাসিন্দা।

এদিকে, গত ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫০ মিনিটে উখিয়ার ক্যাম্প-১৬ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সামছুল হক ওরফে বেলাল (২৬) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, তিনি অপহরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত।

গ্রেপ্তার সামছুল হক রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এফসিএন-২৩৯৪৩৮ নম্বরধারী বাসিন্দা। তাঁর ঠিকানা ক্যাম্প-১৬-এর এ/৪ ব্লক।

এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্র, অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।