ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণের দড়িবট ও সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ারসহ মো. সিব্বির হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২-এর সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে সদর দক্ষিণের দড়িবট এবং সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২।

গ্রেপ্তার সিব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ওই এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২-এর বিশেষ আভিযানিক দল। এ সময় সিব্বির হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, র‌্যাব-১১-এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার সিব্বির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।