ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের মাদকসহ আটক করা হয়। পরে আটক তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জবাইদুর রহমান ও মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ডিবি পুলিশ আরও জানায়, দণ্ডপ্রাপ্ত মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with