ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুফতী ফয়জুল করীম

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনটে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, শায়খুল হাদিস ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, ধুনট থানা শাখার উদ্যোগে ধুনট বাজার হাইস্কুল খেলার মাঠে বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিল মাদরাসা, বগুড়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ (দা.বা.)। প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম মাহফিলে ওয়াজ ও নসিহত করবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে হালকায়ে জিকির। আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইসলামী জীবনব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি নফস ও শয়তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের আহ্বান জানানো হবে মাহফিল থেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। মাহফিলে অংশ নিয়ে কুরআন-হাদিসের আলোচনা শোনা এবং জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

নরসিংদীতে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with