ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

নবযোগদানকৃত জেনারেল ম্যানেজারকে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ফুলেল শুভেচ্ছা

Link Copied!

সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবযোগদানকৃত সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সমিতির অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা।

সোমবার (১০ আগস্ট ২০২৬) মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের পক্ষ থেকে নবযোগদানকৃত সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে এসজিএম প্রকৌশলী মো. গোলাম মোস্তফা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানকে গ্রাহকদের সঙ্গে উত্তম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেন। পাশাপাশি সমিতির নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে উন্নতমানের সামগ্রী ব্যবহার করে নিরাপদ ও মানসম্মত হাউজ ওয়্যারিং করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “উত্তম গ্রাহকসেবা প্রদান, চলমান বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে গ্রাহক পর্যায়ে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে পারি, সেটিই আমার মূল লক্ষ্য।”

এ সময় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কারিগরি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোজাহার হোসেন এবং সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম রাব্বানী।

এ সময় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের প্রতিনিধি হিসেবে দেওয়ান মোহাম্মদ সোহেল রেজা, মোহাম্মদ জাহিদুর রহমান, মোহাম্মদ সানাউল্লাহ শাকিব, মোহাম্মদ আব্দুল খান, মোহাম্মদ নাজির হোসেন, মোহাম্মদ ময়নাল, মোহাম্মদ মকবুল হোসেন ও মো. আব্দুল মান্নানসহ সমিতির বিভিন্ন জোনাল অফিসের অন্যান্য ভিলেজ ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গ্রাহকসেবা নিশ্চিতকরণ, নিরাপদ হাউজ ওয়্যারিং এবং সমিতির নিয়মনীতি মেনে কাজ করার বিষয়ে নবযোগদানকৃত এসজিএমের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

Share with