ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতিয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

Link Copied!

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী ডাকাতিয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আমিষের ঘাটতি মেটানো, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে গত ১৪ বছর ধরে দেশের বিভিন্ন নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে আসছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী।

তিনি মনে করেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ একটি সাদকায়ে জারিয়া।

রোববার বিকেলে চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সীমান্তবর্তী পিপড্ডা-চাঁন্দেরবাগ ব্রিজের পাশে ডাকাতিয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কাশেম গাফুরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আবদুল মন্নান, মাওলানা মহসিন মজুমদার, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share with