ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে বৃক্ষরোপণ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

মো. আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে পার্বতীপুর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। জনগণের দোরগোড়ায় দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সর্বদা কাজ করছে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস।

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।