ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে এসএসসিতে শতভাগ পাস

Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হলে এ সাফল্যের তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।

ফলাফল প্রকাশের খবর বিদ্যালয়ে পৌঁছানোর পরপরই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে এবং একে অপরকে জড়িয়ে ধরে সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।

বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তারা ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুনাম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share with