ঢাকাSunday , 9 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

জমিসংক্রান্ত বিরোধের জেরে কটিয়াদীতে সৌদিফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যা

Link Copied!

এ.এস.এম. হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন (৩০) নামে সৌদিফেরত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে শনিবার (৮ আগস্ট) রাতে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় ছয় মাস আগে তিনি দেশে ফিরে এসেছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যার পর বাড়ির কাছের বিলে টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন জাকির। এর কিছুক্ষণ পর বাড়ির পেছনে তাঁর রক্তাক্ত ও বুকে ছুরিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন এক স্বজন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে রাতে অভিযান চালিয়ে একই এলাকার তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)।

এ ঘটনায় রোববার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনজনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমিসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Share with