ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রাণীশংকৈল যুব ঐক্যের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মহিবুল্লাহ আবু নুর।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন, আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর নবী, জনাব শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জনাব খলিলুর রহমান, জনাব এম. আর. বকুল মজুমদার ও জনাব শামিম হোসেন সুমন।

টুর্নামেন্টটি রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিলেন পৌর যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ওমর ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ইসলাম আকতার। সঞ্চালনায় ছিলেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ কায়েদুল ইসলাম এবং প্রভাষক আল মামুনুর রশিদ (মিন্টু)।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with