জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এ আয়োজন ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় শিলরী রাইজিং স্টার ক্লাব ও হাজী সুরুজ মিয়া স্মৃতি পরিষদ। নির্ধারিত সময়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে হাজী সুরুজ মিয়া স্মৃতি পরিষদকে হারিয়ে জয়লাভ করে শিলরী রাইজিং স্টার ক্লাব।
খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ও ফাইন্যান্স বিভাগের প্রধান কাজী হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জগন্নাথ ইউনিয়নের আমীর শাহাবুদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি কাজী ইসরাফিল, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, সৈয়দ এরাদাদ উল্লাহ রাসেল, আফ্রিকা প্রবাসী সমাজসেবক মো. আইয়ুব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেয়ামত উল্লাহ, সার্ভেয়ার মো. মাছুম, আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবারের উপদেষ্টা ওহিদুর রহমান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন কে এম ইয়াছিন, ডা. আবদুল্লাহ, সোহেল, ইউনুছ, আনোয়ার, সম্রাট, সুমন, সফিক ও কবির।
খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।

