ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সালথায় মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় শাহিন শেখ ও জামাল মাতুব্বরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনগত অভিযান ও কার্যক্রম আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে মাদককে না বলি এবং একটি সুন্দর ও উজ্জ্বল সমাজ গড়ে তুলি।”

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।