ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কোস্টগার্ডদের হাতে ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন হলবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে টেকনাফসহ উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।