ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মনপুরার মেঘনা নদীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো. কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে মনপুরা থানা পুলিশ। এ সময় একটি দুই ইঞ্জিনবিশিষ্ট কাঠের নৌকা, দা, চাপাতি, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বদনার চর ও জংলার খালের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মনপুরা থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার এসআই শুভ্র দেব কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়।

আটকরা হলেন—পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী এলাকার জাহিদুল ইসলাম (৩৪), শাহিন সিকদার (২৭), সায়েম গাজী (২৪), পূর্ব লক্ষ্মীপুর এলাকার মো. আনিস মুসল্লী (৩৪), কাটখালী-চরহাদী এলাকার নাঈম হোসেন (২৪) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকার রিয়াজ ফকির (৩১)।

অভিযানে একটি ৩৯ ফুট দীর্ঘ দুই ইঞ্জিনবিশিষ্ট কাঠের নৌকা, তিনটি দা, দুটি লোহার পাইপ, দুটি চাপাতি, একটি ছোরা, একটি প্লাস্টিকের খালি মদের বোতল এবং একটি প্লাস্টিকের বস্তায় থাকা কংক্রিটের ছোট ছোট ব্লক ও ভাঙা চাকতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা নৌকাটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।