ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সালথায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসিত ওসি বাবলুর রহমান খান

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো. ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন মো. বাবলুর রহমান খান।

দায়িত্ব গ্রহণের পর মাদক, গ্রাম্য বিরোধ, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। স্থানীয়দের মতে, পুলিশের তৎপরতা এবং ওসির সরাসরি নজরদারির কারণে এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সালথা থানায় অতীতে অনেক কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করলেও বাবলুর রহমান খানের কর্মদক্ষতা, সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে আস্থা তৈরি করেছে। ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পুলিশের প্রতি আস্থা রেখে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, সালথার বর্তমান সমস্যা ও বিভিন্ন অভিযোগ দ্রুত সময়ের মধ্যে আইনানুগভাবে নিষ্পত্তি হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

একজন দক্ষ, কর্মঠ ও গতিশীল কর্মকর্তা হিসেবে ওসি মো. বাবলুর রহমান খানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সালথাবাসী।