ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের লেদা ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় সাকিবুল হাসান (২০) নামে এক যুবককে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানার পশ্চিম হ্নীলা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাকিবুল হাসান কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া কিশোরী পারভীন (১৫) লেদা ক্যাম্পের এ/এলএমএস ব্লকের বাসিন্দা। তার বাবার নাম সামশু আলম।

এপিবিএন সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুরে রঙ্গীখালী নামারপাড়া এলাকা থেকে কিশোরীকে অপহরণ করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালায়। অভিযানে কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত পালিয়ে যায়।

উদ্ধারের পর কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি নেওয়া হয়। আদালত পরবর্তীতে কিশোরীকে তার বাবার জিম্মায় দেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজারের সংশ্লিষ্ট আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত সাকিবুল হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।