ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল দুই চোরাকারবারি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা হাতে থাকা দুটি পলিব্যাগ রিজভীর ঘেরের কাছে ফেলে দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পলিব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন।

বিজিবি জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিস্তারিত তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।