আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (যুবক) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই গ্রামের সবদর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শফিকুল পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করেন। পরে সেখানে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির স্বজনরা বিষয়টি দেখতে প

